Search This Blog

বাগেরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ সোমবার ভোররাতে উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রইস মোল্লা (৩৮)। তিনি বাসের চালক ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা গ্রামে। আহত ২০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2rrn2Ul

আওয়ামী লীগে বিভক্তি, সুবিধায় বিএনপি

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগের বিভক্তির সুফল ঘরে তুলেছে বিএনপি। উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির প্রার্থীরা। ক্ষমতাসীন দলের এই বিভক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলটিকে ভোগাতে পারে। প্রধান দুই দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2HVFb3w

পাখির প্রেমে জেনিফার

জনমানবহীন দ্বীপে রাত নামে। একলা তাঁবুতে। শিয়াল এত কাছে আসে, নিশ্বাসও শোনা যায়। মেয়েটির মাথায় পাখির ভাবনা। শিয়ালকে আমলে নেন না। ঘুম থেকে উঠে ছোটেন নতুন পাখির খোঁজে। হাঁটেন জোয়ার-ভাটার কাদার ভেতরে। ঘুটঘুটে অন্ধকারে ডিঙিতে বসে জালে আটকানো পাখি ছাড়াতে ছাড়াতে ডুবতে গিয়ে ভেসে ওঠেন। সবই করেন বন্য প্রাণীদের প্রতি ভালোবাসা থেকে। বছরের ছয় মাসের বেশি সময়—কখনো দামার চর, কখনো নিঝুম দ্বীপ, পঞ্চগড়,... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2FNt5rp

হাসিখুশি কিশোরীটির ভবিষ্যৎ কী?

কিশোরীটির নাম শুভ আক্তার। মাদারীপুর সদর উপজেলার হুগলী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩ দশমিক ২২ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। পরীক্ষা শেষে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ডান পা হারায় শুভ। পা হারিয়ে এখন সে বাকরুদ্ধ ও হতাশ।আনন্দ আর দুরন্তপনায় ভরা ছিল শুভর জীবন। অভাবের সংসার হলেও পরিবারের সঙ্গে ভালোই কেটেছে তার দিন। কিন্তু একটি দুর্ঘটনা তাঁর জীবন থেকে সবকিছু কেড়ে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KFMH4v

তারুণ্যের জয়োৎসবের রেজিস্ট্রেশন চলছে

একুশ শতকের বুদ্ধিবৃত্তিক পেশা ও সৃজনশীল চিন্তাভাবনার জন্য বাংলাদেশের তরুণদের এগিয়ে নিতে শুরু হয়েছে ‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসব’। এ আয়োজনের মাধ্যমে তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন, দক্ষতা, সৃজনশীলতা বিকাশ ও মানবিক মূল্যবোধ বিকাশের ধারণা ও পরামর্শ বিনিময় করা হচ্ছে। তারুণ্যের জয়োৎসবে থাকছে ক্যারিয়ার কাউন্সেলিং, স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ, পাবলিক স্পিকিং ইত্যাদি বিষয়ে কর্মশালা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2HSDdVL

বিএনপি নেতা নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার রাত ১০ টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে আর কিছু বলতে চাননি তিনি। গাজীপুর থেকে রোববার বিকেলে নোমানকে আটক করে পুলিশ । একটি ভিডিওচিত্রে দেখা গেছে, পুলিশের পিকআপ ভ্যানের সামনের কেবিনে নোমানকে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন পুলিশ সদস্য। এ সময় আরও কয়েকজনকে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2rtkxB0

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যাকাণ্ডে দুজন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল আলী মৃধা ও আবুল কালাম। তাঁরা এলাকায় যথাক্রমে মৃধা ও কালাম হিসেবে পরিচিত। এঁদের মধ্যে মৃধা রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।আর স্থানীয়... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KD0wR4