Search This Blog

আদালত আজ নির্বাচনের নির্দেশ দিলেও ১৫ মে সম্ভব ছিল: সিইসি

১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা এ কথা জানান। কে এম নুরুল হুদা বলেন, ‘যদি আজ বুধবারও আদালত নির্বাচন করার নির্দেশ দিতেন, তাহলেও ১৫ মে ভোট গ্রহণ সম্ভব ছিল।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2IqzhL6

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসককে ছুরিকাঘাত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছুরিকাঘাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের এক চিকিৎসক আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ওই চিকিৎসককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত চিকিৎসকের নাম শামসুল আলম সোহান (৪৫)। তিনি রাজধানীর খিলগাঁওয়ে তিলপাপাড়ায় থাকেন। শামসুল আলম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেই চিকিৎসাধীন আছেন। তাঁর... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2jKt5jm

রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনাকে জানার তাগিদ

জীবনের বিকাশের জন্যই এর সঙ্গে বিজ্ঞানকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে হবে। কারণ, বিজ্ঞান ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা থেকে এমনটাই আমাদের শেখা প্রয়োজন বলে মনে করেন খুদে শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজিত ‘আমারই চেতনার রঙে’ শীর্ষক এক আয়োজনে এ কথাগুলো উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2IadAfi

কোটা বাতিলে কালকের মধ্যে প্রজ্ঞাপণ না হলে রোববার থেকে আন্দোলন

কোটা বাতিল করে কাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপণ জারি না হলে রোববার থেকে আবার আন্দোলন শুরু হবে বলে জানিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুসারে, আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন শেষে এ ঘোষণা দেওয়া হয়। কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপণ জারিতে সরকার নাটক শুরু করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2wqokVe

গ্রিজম্যানকে নিয়ে বার্সার আচরণে চটেছেন অ্যাটলেটিকো মালিক

স্পেনের একটি রেডিও স্টেশন জানিয়েছে, অ্যাটলেটিকো তারকাকে ১০ কোটি ইউরো ‘রিলিজ ক্লজ’ দিয়ে কেনার কাছাকাছি পৌঁছে গেছে বার্সা। খবরটা প্রকাশ হওয়ার পরই চটেছেন অ্যাটলেটিকো প্রধান মারিন। আঁতোয়ান গ্রিজম্যানকে কেনার চেষ্টায় নাকি রীতিমতো মরিয়া বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের এক অংশের মালিক মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিনের কাছে ব্যাপারটা বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গেছে। মারিনের সাফ কথা, বার্সার... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2IqcLlG

কানের উদ্বোধনীতে আজগর ফারহাদির ‘এভরিবডি নোজ’

শুরু হয়ে গেছে ৭১তম কান চলচ্চিত্র উৎসব। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধন করেন মার্কিন চলচ্চিত্রকার মার্টিন স্করসেসি আর এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের বিচারক কেট ব্ল্যানচেট। এ সময় মঞ্চ আরও অনুষ্ঠানের সঞ্চালক এদুয়ার্দ বেয়া। ছিলেন উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। তিনি উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারকদের মঞ্চে আমন্ত্রণ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2HZJ2k5

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। ২৫ মে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনের ফাঁকে দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলবেন। দুই দেশে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায়, গত বছরের এপ্রিলে দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। প্রাসঙ্গিকভাবেই আসবে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2jGNqGi