Search This Blog

ময়মনসিংহ, শেরপুর ও মৌলভীবাজারে বজ্রপাতে নিহত ৫

বজ্রপাতে মৃত্যুর মিছিলে বেড়েই চলেছে মানুষের সংখ্যা। আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের তিন জেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত দুজন। সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আজ সকালে বজ্রপাতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম শারমিন আক্তার (১৬)। সে উপজেলার কৈচাপুর ইউনিয়নের রুহিপাগারিয়া গ্রামের মো.... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JYalYx

খুলনার নির্বাচনে ভোট এলেই সামনে আসে ২২ খাল

খুলনা নগরের বাসিন্দাদের দুঃখ ২২ খাল। খালগুলো দখল করে আছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সরকারি প্রতিষ্ঠান। নির্বাচন এলেই সামনে আসে খালগুলোর প্রসঙ্গ। অতীতের মতো এবারের খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও এসব খাল উদ্ধার, দখলদারদের উচ্ছেদ ও শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র পদপ্রার্থীরা। গত শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর বৃষ্টিতে খুলনা শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2wixlj3

জুবায়েরকে চান মাশরাফি

৩১ সদস্যের প্রাথমিক দলে জায়গা না পেলেও নেটে বল করার জন্য ক্যাম্পে থাকতে পারেন জুবায়ের হোসেন। ১৩ মে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে জুবায়ের হোসেনকে দেখলে নিশ্চয়ই অবাক হবেন। চলমান বাস্তবতায় সেটাই হওয়া উচিত। গত ছয় মাসে ক্রিকেট বোর্ডের অধীনে কোনো লিগে খেলতে না-পারা জুবায়ের প্রাথমিক ক্যাম্পে জায়গা পান কী করে! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও আভাস দিয়েছেন সে রকম। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KInaaX

বিদেশি বিনিয়োগের নিবন্ধন ব্যাপক, প্রকৃত বিনিয়োগ কমেছে

দেশে বিদেশি বিনিয়োগের নিবন্ধন ব্যাপকভাবে বাড়লেও প্রকৃত বিনিয়োগ কমেছে। ২০১৭ সালে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ নিবন্ধিত হয়েছে। কিন্তু সত্যিকার বিনিয়োগ আগের বছরের চেয়ে কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে এ দেশে ২১৫ কোটি ডলারের প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের চেয়ে ৭ দশমিক ৭৬ শতাংশ কম। একই সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে ১ হাজার ৪৭ কোটি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2rqZ9w7

রমজান মাসে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল নয়টায়। শেষ হবে বেলা সাড়ে তিনটায়।  অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার অনুষ্ঠিত বৈঠকের পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। রমজানে দুপুরে নামাজ আদায়ের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি দেওয়া হবে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2FQdN5k

চ্যানেল আইয়ের চেতনা চত্বরে কাল রবীন্দ্র মেলা

‘ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলা’য় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান। আজ সোমবার দুপুরে তা প্রথম আলোকে জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আগামীকাল মঙ্গলবার পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজন করা হয়েছে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KIlPAW

ঢাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

রাজধানী ঢাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট ও কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে সূত্র জানায়, গতকাল রাতে ঢাকার ক্যান্টনমেন্ট ও কুড়িল বিশ্বরোড এলাকায় আলাদা ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2HUvJ4y