Search This Blog

আফুসি-শেখ জামালের মধ্যে নাটক চলছেই

অঝোরে কাঁদছে শেখ জামালের যুব ফুটবলাররা। টাইব্রেকারে হেরে গেছে আবাহনীর কাছে। সবার আগে ডাগআউট থেকে উঠে এগিয়ে গেলেন জোসেফ আফুসি। সান্ত্বনা দিলেন যুবাদের। সেই আফুসি, যে নাইজেরীয় কোচের বিরুদ্ধেই কয়েক মাস আগে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিল শেখ জামাল ক্লাব। নতুন মৌসুম সামনে রেখে ধানমন্ডির ক্লাবটিই আবার ফিরিয়ে এনেছে তাঁকে! ঢাকার ফুটবলে আফুসি পরিচিতি পেয়েছেন শেখ জামালের কোচ হিসেবেই। দলটির সঙ্গে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2wq7qpN

খুলনায় সব শক্তি নিয়ে মাঠে আওয়ামী লীগ ও বিএনপি

ক্রিকেট মাঠের কেন্দ্রে থাকে ২২ গজ দীর্ঘ পিচ। খুলনা এখন বাংলাদেশের রাজনীতির মাঠের পিচে পরিণত হয়েছে। দেশের মানুষের দৃষ্টি খুলনার দিকে। ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। সব শক্তি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচন ঘিরে খুলনা শহরে নতুন মুখের ছড়াছড়ি। অচেনা অনেক মুখ। তাঁদের একটি অংশ এসেছে দুটি দলের কেন্দ্র থেকে, তাঁরা কেন্দ্রীয় নেতা। অন্য অংশটি এসেছে খুলনা শহরের আশপাশের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2rx1i9D

কে আসছেন ক্ষমতায় মাহাথির না নাজিব?

মালয়েশিয়ায় আজ বুধবার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমর্থন নিয়ে জয়ের প্রত্যাশা করছে বিরোধী দল। মালয়েশিয়ার সাবেক শক্তিশালী নেতা মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী পদে বিরোধী দলের হয়ে লড়াই করায় এই প্রত্যাশা আরও জোরালো হচ্ছে। মাহাথির মোহাম্মদকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর একসময়ের শত্রু কারারুদ্ধ বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KNOowS

নোবেলের প্রিয় বিফ স্টেক মেয়ের সুশি

জনপ্রিয় মডেল নোবেল। তাঁর মেয়ে নামীরা আরমিন পড়ছেন ভারতের পুনের ইউডব্লিউসি মহেন্দ্র কলেজে। আজকের দুই প্রজন্মে থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।১. কী খেতে ভালোবাসেন?নোবেল: গ্রিলড চিকেন, বিফ স্টেক। খাবার যা-ই হোক, স্বাস্থ্যকর হতে হবে।মেয়ে: সুশি ও পিৎজা। ২. কোথায় বেড়াতে পছন্দ করেন?নোবেল: কক্সবাজার। সম্প্রতি রকি মাউন্টেন দেখতে গিয়েছিলাম, দারুণ লেগেছে।মেয়ে: শহুরে জীবন ভালো লাগে। তবে প্রকৃতি খুব... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2rzWhgC

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন প্রশ্নের শুনানি শেষ, আদেশ ১৫ মে

তুমুল হট্টগোলের মধ্য দিয়ে খালেদা জিয়ার জামিন প্রশ্নে দুদক, রাষ্ট্রপক্ষ ও খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি শেষ আজ বুধবার হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই শুনানি গ্রহণ করে আগামী মঙ্গলবার (১৫ মে) আদেশের জন্য দিন ঠিক করেছেন। এর আগে আজ সকালে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মওদুদ আহমদ খালেদা জিয়ার জামিনের স্বপক্ষে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2jHWA5f

কানে ‘# মি টু’ আর ‘টাইমস আপ’ আন্দোলনের জের

কান চলচ্চিত্র উৎসবের ৭০ বছরের ইতিহাসে রাজনৈতিক প্রসঙ্গ এতটা বড় হয়ে আসেনি। গত বছর থেকে হলিউডে একের পর এক যৌন হয়রানির কেচ্ছা বেরিয়ে আসার পর পরিস্থিতি অনেকটাই ভিন্ন। প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের হাতে চার অভিনেত্রী কান উৎসবে এসেই হেনস্তার শিকার হয়েছিলেন। তাই গত অস্কার, গোল্ডেন গ্লোব, গ্র্যামি পুরস্কারের মতো কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরেও ‘# মি টু’ এবং ‘টাইমস আপ’ আন্দোলনের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KNW2qU

সরকারি চাকরিতে অগ্রাধিকার কোটার হিসাব অত্যন্ত জটিল

সরকারি চাকরিতে অগ্রাধিকার কোটার হিসাব অত্যন্ত জটিল। ফলে প্রার্থী নির্বাচন ও পদ বণ্টনে সমস্যা হয়। সরকারি কর্ম কমিশনও (পিএসসি) এ জটিলতা স্বীকার করে কোটাব্যবস্থা সহজ করার পরামর্শ দিয়ে আসছে। আগে এই অগ্রাধিকার কোটার ২১ শতাংশ পদ শূন্য থাকত। পিএসসি দাবি করছে, ২০১৪ সালে আহ্বান করা ৩৫তম বিসিএস থেকে মুক্তিযোদ্ধা, নারী, নৃগোষ্ঠী ও জেলা কোটার শূন্য পদগুলো মেধাতালিকা থেকে পূরণ করা হচ্ছে। কিন্তু... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2I2MNFF