তরুণ নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা একটি নাটক লিখেছিলেন দুই বছর আগে। ঠিক মঞ্চায়ন করার জন্য নয়। নিয়মিত লেখালেখির অভ্যাসেই লেখা হয়েছিল নাটকটি। এবার সেটি মঞ্চায়িত হচ্ছে। সেখানে এক মঞ্চে দেখা যাবে তিন প্রজন্মের তিন অভিনয়শিল্পীকে। রোকেয়া রফিক, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা নাটকের মূল কুশীলব। তিন প্রজন্মের তিনজনকে কি সচেতনভাবে বাছাই করেছেন নির্দেশক? উত্তরে শুভাশিস সিনহা বলেন, না, কাকতাল মাত্র।... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2I5o3bH